
বিশ্ব বিনোদন অঙ্গনে হলিউডের পরই অবস্থান বলিউডের। চাকচিক্য, আভিজাত্য, যশ, খ্যাতি- কি নেই বলিউডে। বলিউড তারকাদের পরিচিতি বিশ্বজুড়ে। বলিউডের সিনেমার কদর দুনিয়ার প্রতিটি কোনায়। তাই উপমহাদেশীয় অঞ্চলে প্রতিটি শিল্পীর একটাই স্বপ্ন, বলিউডের সাম্রাজ্যে নিজের পা রাখা। তবে এই চাকচিক্যের জগতের পাশাপাশি বলিউডের অজানা কিছু কালো অন্ধকার দিক রয়েছে, যা সচরাচর প্রকাশ্যে আসে না।
এই ইন্ডাস্ট্রিতে এমন কিছু জিনিস রয়েছে, যা লোকলজ্জার ভয়ে আড়ালেই থেকে যায়। যার মধ্যে একটি হলো কাস্টিং কাউচ অর্থাৎ কাজের বিনিময়ে কুপ্রস্তাব দেওয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ নিয়ে কথা বলেছেন টিভি অভিনেত্রী রেশমি দেশাই। তিনি জানিয়েছেন, কীভাবে মাত্র ১৬ বছর বয়সে অন্যায়ভাবে তার সুযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এর আগেও বহু তারকা বিনোদন দুনিয়ায় কাস্টিং কাউচের কথা সামনে এনেছেন।উল্লেখ্য হিন্দি টেলিভিশন অঙ্গনের জনপ্রিয় নাম রেশমি দেশাই।বিগ বসেও অংশ নিয়েছিলেন। তিনি জানিয়েছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা।শেষে ওই ব্যক্তিকে থাপ্পড় মেরেছিল অভিনেত্রীর মা। রেশমি বলেছেন, দুর্ভাগ্যবশত তাকে এই খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। এই নিয়ে তিনি বেশ কয়েকবার কথাও বলেছেন।ইন্টারনেটে টিভি অভিনেত্রী রেশমি দেশাই-র বলা এই একই বিষয়ে অনেক কিছু পাওয়া যায়। তাঁর মনে আছে তাঁকে একটা অডিশনের জন্য ডাকা হয়েছিল। যখন ওখানে যান, ওই লোকটি ছাড়া আর কেউ ছিল না। তখন তাঁর বয়স মাত্র ১৬, তাঁকে অজ্ঞান করার চেষ্টা করেছিল ওই লোকটি। রেশমির খুব অস্বস্তি হচ্ছিল,কোনোরকমে বেরিয়ে এসে ছিলেন। কিছু সময় পর, তিনি তাঁর মাকে সব কথা বলেন।অভিনেত্রী আরো বলেছেন, মনে আছে, পরদিন মাকে সঙ্গে নিয়ে সেই লোকটার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আর রেশমির মা ওই লোকটিকে শিক্ষা দিতে কষিয়ে চড় মেরেছিল। কাস্টিং কাউচ সত্যিই আছে। আসলে সব ইন্ডাস্ট্রিতেই ভালো আর খারাপ, দু’ রকম মানুষকে পাওয়া যায়। ভাগ্য ভাল, পরবর্তীতে তিনি অসাধারণ মানুষদেরকে পাশে পেয়েছেন। ভগবান সহায় ছিল।উত্তরণ দিয়ে অভিনয়ে পা রেখেছিলেন রেশমি দেশাই।
ইশক কা রং আফেদ এবং আধুরি কাহানি হামারি’র মতো হিন্দি সিরিয়ালে দেখা গেছে দেশাইকে।তার সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে বারাবার এবং এভারা: দ্য ব্লেসিং অফ গড। অভিনেত্রী এখন মম তেনে না সামজায় এবং চাম্বে দি বুটি নামের দুটো আঞ্চলিক সিনেমায় কাজ করছেন।
