রণবীরের কাণ্ডে রাশমিকার কান্না

0
126
ছবি সৌজন্যে : সংগৃহীত

অ্যানিম্যাল ছবির গল্প অনুযায়ী, রণবীর কাপুর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করা রাশমিকা মান্দানাকে প্রতারণা করেন। সেই দৃশ্যে রাশমিকার চোখে জল চলে আসে।

তবে শুধু শুটিং নয়,বাস্তবেও রণবীরের কারণে আবেগাপ্লুত হয়েছিলেন রাশমিকা। বলা হয়েছে, অ্যানিম্যাল-এর শুটিং চলাকালীন একদিন রাশমিকার খাবার একেবারেই ভালো লাগেনি। তিনি খাবারটি বিরক্তিকর বলে মন্তব্য করেন। তবে পরদিনই ঘটে এক চমকপ্রদ ঘটনা।রাশমিকা জানিয়েছেন,পরদিন দেখেন রণবীর তাঁর জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে। নিজের রাঁধুনি দিয়ে সেই খাবার বানিয়েছিলেন রণবীর।রণবীরের এই আচরণে অভিভূত হয়ে কেঁদে ফেলেন রাশমিকা।তার মনে হয়েছিল, সেই একই খাবার এত সুস্বাদু হলো কীভাবে।এরপর রণবীর মজা করে বলেন, কী ব্যাপার? সেই একই বিরক্তিকর খাবার কেন খাচ্ছ তুমি?রাশমিকাও হাসতে হাসতে জবাব দেন, তুমি ভাগ্যবান, তোমাদের একজন দারুণ রাঁধুনি আছে।

আমাদের তো সে সুযোগ নেই ।এরপর মজা করে আরও বলেন,আমরা তো সাধারণ মানুষ, আমরা কি আর হায়দরাবাদ থেকে ব্যক্তিগত রাঁধুনি রাখতে পারি?