রাশমিকা-বিজয়ের প্রেমের গুঞ্জন তীব্র

0
117
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন যেন থামছেই না। এই দুই জনপ্রিয় তারকা তাদের সম্পর্ক নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু ফ্যান ফলোয়াররা তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট, ছুটির গন্তব্যের মিল ও একসঙ্গে দেখা যাওয়া থেকে নানা ইঙ্গিত খুঁজে চলেছেন।

শেষ, মুম্বাই বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় এই প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা যুক্ত হয়েছে।পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে, তারা বিমানবন্দর ত্যাগ করে একই গাড়িতে উঠছেন।দুজনই পেছনের আসনে মুখে মাস্ক পরে ছিলেন।যদিও তারা নজর এড়ানোর চেষ্টা করছিলেন, তবে একসঙ্গে গাড়ি শেয়ার করে নেওয়ার বিষয়টি তাদের সম্পর্ক নিয়ে আলোচনাকে আবারও জোরালো করেছে। এদিকে গত এক বছরে ফ্যান ফলোয়াররা তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে অনেক মিল খুঁজে পেয়েছেন,একই রকম ভ্যাকেশন লোকেশন, রাশমিকার বিজয়ের বাড়ির বাইরে প্রায়ই দেখা যাওয়া ইত্যাদি। যদিও তারা মুখে কিছুই বলেননি, তবুও ফ্যানদের ধারণা, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক নেই। উল্লেখ্য,রাশমিকা মান্দানা বর্তমানে আয়ুষ্মান খুরানার বিপরীতে থামা ছবির শুটিংয়ে ব্যস্ত,যা ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পাবে।এই ছবিতে আরো আছেন পরেশ রাওয়াল ও নওয়াজউদ্দিন সিদ্দিকী।এছাড়াও তিনি নাগার্জুনা ও ধানুশের সঙ্গে কুবেরা ছবিতে অভিনয় করছেন এবং পুষ্পা থ্রি-তে তার জনপ্রিয় চরিত্র শ্রীভল্লী রূপে আবার ফিরছেন।

বিজয় দেবেরাকোন্ডা বর্তমানে গোতম তিন্নানুরি পরিচালিত স্পাই থ্রিলার কিংডম-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা ৪ জুলাই মুক্তি পাবে। তিনি রবি কিরণ কোলার এসভিসি ৫৯ এবং ব্রিটিশ শাসন কালের পিরিয়ড ড্রামা ভিডি১৪-তেও অভিনয় করছেন, যেটির পরিচালক রাহুল সংকৃত্যায়ন।