
অভিনেত্রী রাশমিকা মান্দানার,দক্ষিণী সিনেমার পাশাপাশি বলিউডেও এখন সমান দাপট। বড় বাজেটের সিনেমা, নামিদামি ব্র্যান্ডের বিজ্ঞাপন আর দুর্দান্ত অভিনয়ে তিনি এখন ভারতের অন্যতম ব্যস্ত তারকায় পরিণত হয়েছেন।
তথ্য অনুযায়ী,পুষ্পা’র প্রথম কিস্তির তুলনায় বর্তমান সময়ে তার পারিশ্রমিক বেড়েছে প্রায় সাত গুণ। জানা গেছে, পুষ্পা’র প্রথম কিস্তির সময় রাশমিকার পারিশ্রমিক ছিল মাত্র ২ কোটি টাকা। ছবিটির অভাবনীয় সাফল্যের পর তিনি প্রতি সিনেমার জন্য ৩ কোটি টাকা করে নেওয়া শুরু করেন। সেই তুলনায় বর্তমানে তার পারিশ্রমিক প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, রাশমিকার পারিশ্রমিক এখন প্রায় ১৫ কোটি টাকাতে গিয়ে ঠেকেছে। যদিও পারিশ্রমিক বৃদ্ধির এই বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।শোনা যাচ্ছে, আসন্ন ককটেল টু সিনেমায় প্রধান চরিত্রের অভিনেতা শাহিদ কাপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন রাশমিকাই। এছাড়া বলিউড ভাইজান সালমান খানের সিকান্দার এবং ধানুশের সঙ্গে কুবেরা সিনেমাতেও বড় অঙ্কের পারিশ্রমিক হাঁকিয়েছেন তিনি।
যার ফলে একের পর এক হিট প্রজেক্টের কল্যাণে রাশমিকা নিজেকে ভারতের অন্যতম শীর্ষ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চলেছেন। উল্লেখ্য অমিতাভ বচ্চনের সঙ্গে গুডবাই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখার পর উত্তর ভারতীয় দর্শকদের কাছেও রাশমিকা মান্দানা দারুণ গ্রহণযোগ্যতা পান।








