গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Entertainment রাশমিকা-ভিকির নাচ বাদ পড়লো

    রাশমিকা-ভিকির নাচ বাদ পড়লো

    0
    189
    ছবি : সংগৃহীত

    দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ছাব্বা সিনেমার ট্রেলার,যা প্রশংসিত হলেও আপত্তি উঠেছিল ট্রেলারে ভিকি কৌশল ও রাশমিকা মান্দানার নাচের একটি দৃশ্য নিয়ে বিতর্কে জেরবার হয়ে শেষ পর্যন্ত নাচটি মুছে দিতে বাধ্য হয়েছেন নির্মাতা লক্ষ্মণ উতেকর।ছত্রপতি শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের গল্প নিয়ে ছবিটি তৈরি করেছেন লক্ষ্মণ।

     

    ছবির ঝলকে দেখা গেছে,একসঙ্গে বাদ্যযন্ত্রের সুরের তালে তালে নাচছেন ছত্রপতি সম্ভাজি ও তাঁর স্ত্রী ইয়েসুবাই।এ দুই চরিত্রেই অভিনয় করেছেন ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা।এ নাচ নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। চটেছিলেন শিবাজির বংশধর ও প্রাক্তন মারাঠা সংসদ সদস্য সম্ভাজিরাজে ছত্রপতি।মহারাষ্ট্রের একাধিক মন্ত্রীও ছবি মুক্তির আগে এই বিষয়ে পরিচালককে ইতিহাসবিদদের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছিলেন। বিতর্কের জেরে অবশেষে পিছু হটলেন নির্মাতা।এক বিবৃতিতে পরিচালক লক্ষ্মণ উতেকর বলেছেন, রাজ ঠাকরের সঙ্গে দেখা করেছেন,খুবই শিক্ষিত মানুষ তিনি। তাই ওঁর থেকে কিছু পরামর্শ নিয়েছেন। সত্যিই ওঁর পরামর্শ খুবই মূল্যবান। রাজ ঠাকরের সঙ্গে দেখা করার পরই সিদ্ধান্ত নিয়েছেন, সম্ভাজি মহারাজের নাচের দৃশ্য মুছে দেওয়া হবে।লক্ষ্মণ উতেকর আরও বলেছেন, ওই নাচ ছবিতে কোনো বড় বিষয় নয়। সম্ভাজি মহারাজ এই নাচের থেকে অনেক বড়। তাই ছবি থেকে এই নাচের দৃশ্যে মুছে দেওয়া হছে। এখানেই শেষ নয়। ছবি নির্মাতা সংস্থার তরফে এই ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে ইতিহাসবিদদের জন্য।এর আগে শিবাজির বংশধর সম্ভাজিরাজে ছত্রপতি জানিয়েছিলেন,এই ছবি মুক্তির আগে প্রথম সারির ইতিহাসবিদদের দেখানো হোক।যদি ঐতিহাসিক কোনো তথ্যের ভুল-ত্রুটি থাকে, তাহলে তা বাদ দেওয়া যাবে অথবা শুধরে নেওয়া যাবে।অন্যথায় দর্শকের কাছে ভুল বার্তা চলে যেতে পারে।সে ক্ষেত্রে কোনো ঐতিহাসিক ভুল থাকলে ছবি প্রদর্শিত হবে না। তাই তিনি নিজেও ছবিটি মুক্তি পাওয়ার আগে তাই দেখতে চেয়েছেন।তবে শিবাজির বংশধর এ–ও জানিয়েছেন, ছবিতে বিনোদনমূলক দৃশ্য থাকবেই। কারণ,এটি শিবাজির ওপর নির্মিত তথ্যচিত্র নয়।পাশাপাশি,বড় পর্দায় নাটকীয়তা ফোটাতে গেলে ইতিহাসকে হুবহু অনুসরণ করাও সম্ভব নয়।

     

    সেই দিক মাথায় রেখেই তাঁর মত, সিনেমা তার পথেই হাঁটুক।আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ছাব্বা ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।