গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk রতন টাটাকে শেষশ্রদ্ধ সাধারণের, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

    রতন টাটাকে শেষশ্রদ্ধ সাধারণের, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

    0
    120

    প্রয়াত রতন টাটাকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। প্রয়াত শিল্পপতির মরদেহ শায়িত রাখা হয়েছে মুম্বইয়ে নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস-এ।

     

    মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত তাঁকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। মহারাষ্ট্রের ওরলিতে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদায় শেষ কৃত্য সম্পন্ন হবে শিল্পপতি রতন টাটার। এমনই ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শিল্পপতির মৃত্যুতে মঙ্গলবার ঝাড়খন্ড ও মহারাষ্ট্রে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তাঁর প্রতি সম্মান জানাতে মহারাষ্ট্রের সমস্ত সরকারি অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। বৃহস্পতিবার নির্দিষ্ট করা সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। একনাথ শিন্ডে তাঁকে ভবিষ্যত প্রজন্মের একজন রোল মডেল এবং ভারতের শিল্প বৃদ্ধির প্রতীক হিসেবে অভিহিত করেছেন।