
প্রতি বছরের মতো এবছরও রথযাত্রা উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছেন পুরীতে। রাস্তায় মানুষের ঢল নেমেছে। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা।
আজ পুরী থেকে গুণ্ডিচায় মাসির বাড়ির উদ্দেশ্যে তিনটি রথ বের হবে। একটি জগন্নাথের রথ, যার নন্দীঘোষ , দ্বিতীয় বলভদ্রের, রথের নাম তালধ্বজ। অন্য রথটি বোন সুভদ্রার, নাম দর্পদলন। রীতি মেনেই চলছে নানা অনুষ্ঠান। রথের রশিতে টান পড়বে বিকাল ৪ টেয়।
ভিড় নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর আট কোম্পানি সহ প্রায় ১০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও কোনারকের পথে ২৭৫টিরও বেশি এআই-সম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।








