
পুরোনিয়োগ দুর্নীতি মামলায় ৫ বার হাজিরা এড়িয়ে অবশেষে ইডি দফতরে হাজিরা দিয়েছেন রথীন ঘোষ। শুক্রবার সকাল ১০ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। প্রবেশের আগে রথীন বলেন, “আমাকে কেন ডেকেছে জানি না।
ভিতরে গেলে জানতে পারব।”পুরনিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এর আগে নির্বাচন এবং প্রচারের অজুহাতে হাজিরা এড়িয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিলেন প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুও। অর্থের বিনিময়ে নিয়োগের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। গত ১ মে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারীদের মুখোমুখি হন সুজিত বসু।
তারপর ১২ মে ফের হাজিরা দেন তিনি। ম্যারাথন জেরার পর ওইদিন তাঁকে গ্রেপ্তার করে ইডি।





