গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Kolkata মেয়ের বিচার হবেই, আত্মবিশ্বাসী রত্না, অভিষেকের তোপে কমিশন

    মেয়ের বিচার হবেই, আত্মবিশ্বাসী রত্না, অভিষেকের তোপে কমিশন

    0
    33
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    শেষদফায় ভোট দিয়ে পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ বলেছেন এবার বিচার হবেই। মেয়ের সুবিচারের আশায় সক্রিয় রাজনীতিতে নেমেছেন রত্না দেবনাথ।

    পানিহাটি আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট দিয়ে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। অভিযোগ করেছেন নানা জায়গায় হুমকি, হুঁশিয়ারি দিয়ে ভোট করানো হচ্ছে। সকাল সকাল লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। করিমপুর গার্লস হাইস্কুলে ১২০ নম্বর বুথে ভোট দিয়েছেন মহুয়া মৈত্র। বোনকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বাইরে বেরিয়ে ছবিও তুলেছেন।ভোট দিয়েছেন ব্যারাকপরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি, নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংও।গত বিধানসভা নির্বাচনে মেয়েকে নিয়েই ভোট দিতে গিয়েছিলেন। এবার একাই ভোট দিয়েছেন কালীগঞ্জের সিপিএম প্রার্থী সাবিনা ইয়াসমিন।

    উপনির্বাচনে হিংসা অকস্মাৎ কেড়ে নিয়েছে মেয়ে তমান্নাকে। ভোট দিয়ে বেরিয়ে কালি মাখা আঙুল তুলে গলা ধরে যায় সাবিনার। জানিয়েছেন মেয়ের স্মৃতিটুকু সম্বল করে লড়াইয়ে নেমেছেন।