গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home North 24Pgs বিক্ষোভের মুখে রত্না-নওশাদ, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর

    বিক্ষোভের মুখে রত্না-নওশাদ, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর

    0
    287
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। পানিহাটিতে নিজের এলাকায় ২৫ নম্বর ওয়ার্ডে যেতেই তৃণমূলের একাংশ তাঁকে ঘিরে জয় বাংলা, গো ব্যাক স্লোগান দিতে থাকেন বলে অভিযোগ।

    মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির অভিযোগ শান্তিপূর্ণ ভোটকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। যদিও তৃণমূলের দাবি এলাকাবাসীরাই বিক্ষোভ দেখিয়েছেন। এদিকে ভাঙড়ে বিক্ষোভের মুখে পড়েছেন নওশাদ সিদ্দিকি। আইএসএফ প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান দেওয়া হয়। পাল্টা তেড়ে যান নওশাদও। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুথের বাইরে তৃণমূল কর্মীরা জমায়েত করতেই লাঠিচার্জ করে বাহিনী ও পুলিশ।

    নওশাদের অভিযোগ ছাপ্পা দিতে পারছে না বলে তৃণমূল এসব করছে। অন্যদিকে বাসন্তীতে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।