
মেয়ের জন্মদিনে বাংলার মেয়েদের জন্য লড়াইয়ে মনোনয়ন জমা দিয়েছেন বলে দাবি করেছেন পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
বৃহস্পতিবার সকালে মন্দিরে পুজো দিয়ে সোদপুর ট্রাফিক মোড়ে পথ সভা করে বিজেপি। সেখানে রত্না দেবনাথের সমর্থনে প্রচার করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এরপর কর্ণাঢ্য শোভাযাত্রা করে বিটি রোড ধরে ব্যারাকপুরের এসডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দিয়েছেন রত্না দেবনাথ। মিছিল থেকে ওঠে উই ওয়ান; জাস্টিস স্লোগান।
বিজেপির পতাকা ফেস্টুনের পাশাপাশি উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ডও দেখা গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের হাতে। পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সঙ্গে মনোনয়ন জমা দিয়েছেন খড়দহের বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী।






