গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ইন্দোরে ব্যস্ততম উড়ালপুলে ইঁদুরের জ্বালায় মাটি ধস!

    ইন্দোরে ব্যস্ততম উড়ালপুলে ইঁদুরের জ্বালায় মাটি ধস!

    0
    125
    ছবি সৌজন্যে : এক্স
    বাংলা প্রবাদ কেঁচো খুঁড়তে কেউটে নয় বরং মাটি খুঁড়তে বেরিয়ে পড়ল ইঁদুর। দেশের পরিচ্ছন্ন শহর মধ্যপ্রদেশের ইন্দোরে ইঁদুরে জ্বালায় মাটি ধসে যেতেই পাঁচ ফুট গভীর গর্ত বেরিয়ে শাস্ত্রী উড়ালপুলে।
    প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইন্দোর পুরসভার একটি দল নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজে শাস্ত্রী সেতুতে গিয়েছিল। হঠাৎ তাঁদের চোখে পড়ে সেতুর নীচে মাটিতে গর্ত করে বাসা বেঁধেছে ইঁদুরের দল। স্ল্যাব সরাতেই আলগা মাটি ধসে গিয়েছে। শয়ে শয়ে ইঁদুর মাটির নীচে প্রায় পাঁচ ফুট গভীর গর্ত খুঁড়ে খেলেছে। জানা গিয়েছে, ওই সেতুর নীচে ২০টিও বেশি ইঁদুরের গর্ত পাওয়া গিয়েছে।
    জানা যাচ্ছে, ওই এলাকায় একটি চায়ের দোকান ছিল। সেখানকার উচ্ছিষ্ট খাবারের লোভে ইঁদুররা বাসা করে। পূর্ত দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে যাতে আর এমন না হয়, সেজন্য প্রায় সাত দশক আগে নির্মিত ওই সেতুর ফুটপাথ এবং পয়ঃপ্রণালি ব্যবস্থার নকশা নতুন করে বানানো হবে।