ক্যাটরিনাকে হেনস্তা, রাভিনার প্রতিবাদ 

0
101
ছবি সৌজন্যে : এক্স

মহাকুম্ভ শেষ হওয়ার পরেও আলোচনায় ক্যাটরিনা কাইফের কুম্ভভ্রমণ।ত্রিবেণি সঙ্গমে স্নান করার সময়ে ক্যাটরিনাকে ঘিরে ধরেছিল মানুষের ঢল। অন্য পুণ্যার্থীরা স্নান করার বদলে ক্যাটরিনার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলেন।

সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল।বিষয়টির তীব্র নিন্দা জানিয়েছেন রাভিনা ট্যান্ডন। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একদল স্নানরত পুরুষ স্নান করতে করতেই ক্যাটরিনার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।ক্যাটরিনা তখন চোখ বুজে প্রার্থনায় মগ্ন।সেই পুরুষদের মধ্যে একজন ক্যামেরায় বলেছেন, “এটা আমি, এ আমার ভাই। আর এ হলো ক্যাটরিনা কাইফ। এই বলেই তারা হেসে ওঠেন। এটা দেখে নেটাগরিকেরা মনে করছেন, কুম্ভে ক্যাটরিনাকে হেনস্থা করা হচ্ছে।এই প্রসঙ্গে রাভিনা মন্তব্য করেছেন, খুবই বিরক্তিকর বিষয়। শান্ত ও অর্থপূর্ণ একটা মুহূর্তকে কিভাবে নষ্ট করতে হয়, তা এরা ভালোই জানে। আর একজন লিখেছেন, খুবই ঘৃণ্য ঘটনা। সকলে মিলে হেনস্থা করা বলে এই ঘটনাকে। মানুষ এত নির্লজ্জ কিভাবে হতে পারে। আবার কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, সেই সময় ত্রিবেণি সঙ্গমে উপস্থিত ছিলেন একাধিক সন্ন্যাসীও।

কিন্তু ক্যাটরিনাকে দেখে তারা ভিড় করতে থাকেন সেলফি বা নিজস্বী তোলার জন্য। নেটপ্রভাবীরাও ছুটে আসেন ক্যাটরিনার সঙ্গে ছবি তোলার জন্য।যদিও ক্যাটরিনা এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।