
নতুন প্রেমে মজেছেন শ্রদ্ধা কাপুর। বলিউডের চিত্রনাট্যকার ও লেখক রাহুল মোদীর সঙ্গে বলিউড অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চা অনেকদিনের।
একসঙ্গে কফিশপ, রেস্টুরেন্ট কিংবা হাইপ্রোফাইল পার্টিতে জুটিবদ্ধ দেখা গেছে তাদের। এবার মাঝআকাশে প্রেমিকের সঙ্গে ধরা পড়লেন শ্রদ্ধা কাপুর।আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, বিমানের সিটে প্রেমিক রাহুল মোদির সঙ্গে কথোপকথনে ব্যস্ত ছিলেন শ্রদ্ধা কাপুর।হাসিমুখে মোবাইলের স্ক্রিন দেখিয়ে কিছু নিয়ে আলোচনা করছিলেন তারা। অভিযোগ উঠেছে, বিমানের এক বিমানসেবিকা এই মুহূর্ত ক্যামেরাবন্দি করে তা ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়।এ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন রাভিনা ট্যান্ডন। ইনস্টাগ্রাম ভিডিওর কমেন্টে অভিনেত্রী লিখেছেন, এটা কারও গোপনীয়তা লঙ্ঘন করা। এ ধরনের কাজ করার আগে সম্মতি নেওয়া উচিত ছিল। বিমানের ক্রু মেম্বারদের কাছ থেকে এমন কাজ একেবারেই অপ্রত্যাশিত।রাভিনার এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন বহু নেটিজেন। তারা মনে করছেন,তারকা হলেও ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রয়েছে সবার। এভাবে অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্ত ছড়ানো একদমই উচিত নয়। উল্লেখ্য,সোনু কে টিটু কি সুইটি, প্যায়ার কা পঞ্চনামা এবং তু ঝুঠি ম্যায় মক্কর-এর মতো সিনেমায় কাজ করেছেন রাহুল মোদি। তিনি পেশায় একজন লেখক।গত বছর আম্বানিপুত্রের বিয়েতেও শ্রদ্ধাকে নিয়ে একসঙ্গে দেখা গেছে তাদের।
সূত্র বলছে,তু ঝুঠি ম্যায় মক্কার সিনেমায় কাজের সময় ঘনিষ্ঠতা বাড়ে তাদের। তারপর থেকেই একে অপরের সঙ্গ ডেট করছেন।








