গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment ভুলে চুমু, শুটিংয়ে বমি রাভিনার

    ভুলে চুমু, শুটিংয়ে বমি রাভিনার

    0
    136
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    নব্বই দশকের অন্যতম সুপারহিট নায়িকা রাভিনা ট্যান্ডন। একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। সেই সময়ের জনপ্রিয় নায়কদের সঙ্গে পাল্লা দিয়ে করেছেন অভিনয়। মাঝে বেশ লম্বা একটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন।

    এরপর বিরতি কাটিয়ে ফের নিয়মিত হন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন।এদিকে ক্যারিয়ারের শুরু থেকেই অশ্লীল কিছুতে নাম জড়ায়নি রাভিনার। তিনি কখনো চুমুর দৃশ্য বা খোলামেলা দৃশ্যে হাজির হননি। এ বিষয়ে খুব কড়া সতর্কতা ছিল অভিনেত্রীর।তবে এরপরও বেশ কিছু কঠিন মুহুর্তের সম্মুখীন হতে হয়েছিল তাকে।একবার একটি দৃশ্যের শুটিংয়ের সময় দুর্ঘটনাবশত তাঁর ঠোঁট ছুঁয়ে যায় এক পুরুষ সহ-অভিনেতার ঠোঁটে।এ ঘটনা তাকে এতটাই অস্বস্তিতে ফেলে দেয় যে তিনি বমি করে ফেলেন।যদিও তিনি কখনো সেই অভিনেতার নাম বা সিনেমার নাম প্রকাশ করেননি, তবে এই অভিজ্ঞতা তার মনে দীর্ঘদিন ধরে ছাপ ফেলে রেখেছে।সম্প্রতি লেহেরে’র সঙ্গে একটি সাক্ষাৎকারে সেই ঘটনা স্মরণ করেছেন রাভিনা। অভিনেত্রী বলেছেন, তখন কোনো চুক্তিপত্র বা কনট্র্যাক্টের ব্যাপার ছিল না। কিন্তু তিনি কখনোই কিসিং সিন করেননি, কারণ এতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে রাভিনা বলেছেন,একটা কঠিন সিন করছিলেন এক পুরুষ অভিনেতার সঙ্গে। হঠাৎ করেই ভুলবশত ওর ঠোঁট তাঁর ঠোঁট ছুঁয়ে যায়।এটা একেবারেই ইচ্ছাকৃত ছিল না এবং দুর্ঘটনাবশত ঘটেছিল। রাভিনা ট্যান্ডন সাথে সাথে তাঁর রুমে গিয়ে বমি করে ফেলেন, কারণ তিনি খুব অস্বস্তিতে পড়েছিলেন।

    এই ঘটনার পর তিনি এতটাই বেসামাল হয়ে পড়েছিলেন যে তার বমি পাচ্ছিল। যদিও সেই অভিনেতা পরে দুঃখপ্রকাশ করেছিলেন, তবুও পুরো ঘটনাটি রাভিনা ট্যান্ডন-র জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল যা তিনি এখনও স্মরণ করেন।