
ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা র-এর নতুন প্রধান হচ্ছেন পরাগ জৈন। তিনি রবি সিংহের স্থলাভিষিক্ত হবেন।
বর্তমানে র-এর ড্রোন ও আকাশ নজরদারি শাখা অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার-এর দায়িত্বপ্রাপ্ত পরাগ পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অ্যাভিয়েশন রিসার্চ সেন্টার-এর দেওয়া তথ্যের ভিত্তিতেই পাক অধিকত কাশ্মীর এবং পাক পাঞ্জাবের নয়টি জঙ্গিঘাঁটিতে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা ও বায়ুসেনা।
র-এর অন্দরে পাকিস্তান বিশেষজ্ঞ হিসাবে পরিচিত রয়েছে পরাগের। অতীতে জম্মু-কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযানেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁরা। আগামী ৩০ জুন র-প্রধানের চেয়ারে বসতে চলেছেন পরাগ।





