গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমাল আরবিআই

    ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমাল আরবিআই

    0
    107
    ছবি : সংগৃহীত
    ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। শুক্রবার থেকেই নতুন এই রেপো রেট কার্যকর হয়ে গিয়েছে বলে জানিয়েছেন আরবিআই গর্ভনর সঞ্জয় মালহোত্রা। এর ফলে রিজার্ভব্যাঙ্কের রেপো রেট ৬ শতাংশ থেকে কমে গিয়ে হয়েছে ৫ দশমিক পাঁচ শূন্য শতাংশ। এই নিয়ে চলতি বছরে তৃতীয় বারের জন্য হ্রাস পেল রেপো রেট।
    এর আগে গত ফেব্রুয়ারি এবং এপ্রিলে ২৫ করে মোট ৫০ বেসিস পয়েন্ট সুদ কমিয়ে ছিল রিজার্ভ ব্যাঙ্ক। বাইট: সঞ্জয় মালহোত্রা, আরবিআই প্রধান। সুদের হারে সমস্ত রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ককে আরবিআই যে ঋণ দিয়ে থাকে, তাকেই বলে রেপো রেট।
    এটি কমলে এর সঙ্গে যুক্ত সমস্ত বহিরাগত বেঞ্চমার্ক ঋণে সুদের হার কমে যায়। ফলে গ্রাহকরা গৃহঋণ বা গাড়ির ঋণে সুদের টাকায় কিছুটা ছাড় পাবেন।