রেপো রেট অপরিবর্তিত রাখল রিজ়ার্ভ ব্যাঙ্ক

0
154
repor rate oporibortito rakhlo RBI
repor rate oporibortito rakhlo RBI
ঋণের চাপ থেকে মধ্যবিত্ত নাগরিকদের রেহাই দিতে রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক।
আগের মতো রেপো রেট ৬.৫ শতাংশই থাকছে বলে জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। এই নিয়ে টানা ৯ ত্রৈমাসিকে রেপো রেট অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআইয়ের গভর্নর বলেছেন, কেন্দ্রীয় সরকার মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে যে ধারাবাহিক পদক্ষেপ করছে, এই সিদ্ধান্ত সেই প্রক্রিয়ারই অঙ্গ। মুদ্রাস্ফীতি এবং বৃদ্ধির হার এখন স্থিতিশীল হলেও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আরও কিছু পদক্ষেপ করা প্রয়োজন। ভারত এখন বিদেশি মুদ্রার সঞ্চয়ে সর্বকালীন নজির গড়েছে।