গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National পদপিষ্টের ঘটনায় বিমানবন্দর থেকে গ্রেফতার আরসিবি কর্তা

    পদপিষ্টের ঘটনায় বিমানবন্দর থেকে গ্রেফতার আরসিবি কর্তা

    0
    101
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরসিবি টিমের মার্কেটিং হেড নিখিল সোসালে সহ ৪ জনকে। বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার সময় বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
    কর্তব্যে গাফিলতির অভিযোগে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার বি দয়ানন্দ, অতিরিক্ত পুলিশ সুপার বিকাশ কুমার, বেঙ্গালুরু সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি এইচ টি শেখর, এসিপি বালকৃষ্ণ, কিউবন পার্ক ইন্সপেক্ট গিরিশ একে-কে বরখাস্ত করা হয়েছে। জানা যাচ্ছে, যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করেছিল, সেই ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির কয়েকজন আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে।
    কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এফআইআর দায়েরের পর থেকেই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শঙ্কর ও হিসাবরক্ষক জয়রাম পলাতক। তাঁদের খোঁজেও বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, কিন্তু খোঁজ মেলেনি।