গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Sports আইপিএল বিজয়ী পেসারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

    আইপিএল বিজয়ী পেসারের বিরুদ্ধে ধর্ষণ মামলা

    0
    195
    ছবি সৌজন্যে : এক্স

    আইপিএল বিজয়ী পেসার যশ দয়ালের বিরুদ্ধে আগেই অভিযোগ করেছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক মহিলা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, শারীরিক সম্পর্ক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে এবার ভারতীয় পেসারের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন সেই মহিলা।দয়ালের বিরুদ্ধে হওয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছে উত্তর প্রদেশের গাজিয়াবাদ পুলিশ।

    গাজিয়াবাদের ডেপুটি কমিশনার অব পুলিশ পাটিল নিমীশ দশরথ বলেছেন, নতুন ফৌজদারি বিধির ৬৯ নং ধারা অনুযায়ী বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।এদিকে পেসার যশ দয়াল ইতিমধ্যে তার বক্তব্য পুলিশকে দিয়েছেন বলেও জানিয়েছেন গাজিয়াবাদের ডেপুটি কমিশনার নিমীশ দশরথ।

    এর আগে ২১ জুন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ প্রতিকার পোর্টালে অভিযোগ দায়ের করেছেন তিনি। আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ট্রফি জয়ের অন্যতম নায়ক দয়াল। পুরো সিজনে তিনি ১৫ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে ভূমিকা রাখেন ২৭ বছর বয়সী বাঁহাতি পেসার যশ দয়াল।