
রাজস্থানে আজমের দরগায় বোমা রাখা হুমকি ইমেল-র ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ইমেল পাওয়ার পর থেকেই শুরু হয়েছে তল্লাশি অভিযান। দরগা চত্বর খালি করে দিয়েছে পুলিশ।
বম্ব স্কোয়াড এবং কুকুর এলাকায় ঘুরছে। আজমের দরগার পাশাপাশি আজমের কালেক্টরেট, পুলিশ সুপারের দফতর এবং রাজস্থান হাইকোর্টের জয়পুর বেঞ্চেও বোমার হুমকি মিলেছে। সেখানেও তল্লাশি চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। আজমেরের সহকারী জেলাশাসক নরেন্দ্র মীনা জানিয়েছেন, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে জেলাশাসকের কাছে একটি ইমেল আসে।
তাতে বলা হয়, দরগা এবং কালেক্টরেটে চারটি আরডিএক্স আইইডি রাখা আছে। দ্রুত সেই জায়গা খালি করতেও বলা হয়। ইমেল এসেছিল প্রাক্তন তামিল টাইগার্স নামের একটি গোষ্ঠীর কাছ থেকে। এই ধরনের কোনও গোষ্ঠীর অস্তিত্ব এখন নেই।
