নিট প্রশ্নফাঁসে জোরদার প্রমাণে পুনরায় পরীক্ষা : কোর্ট 

0
199
Re examination of evidence in question Court
Re examination of evidence in question Court
নিট প্রশ্নফাঁসে ব্যাপক পরিসরে প্রভাবের প্রমাণ মিললেই পুনরায় পরীক্ষা নেওয়া হবে। এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্কে পুনরায় পরীক্ষার দাবিতে ৪০টিরও বেশি আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে। বৃহস্পতিবার সেই মামলার শুনানির শুরুতেই প্রধান বিচারপতি মামলাকারীদের আইনজীবীর থেকে জানতে চান, সরকারি ও বেসরকারি কলেজ মিলিয়ে কতজন ডাক্তারিতে ভর্তি হতে পারেন। এরপরে মামলাকারীদের প্রবীণ আইনজীবী নরেন্দ্র হুডা জানিয়েছেন, সংখ্যাটা ১ লাখ ৮ হাজার। যদি পুনরায় পরীক্ষা নেওয়া হয়, তাহলে গতবার যে ২৩ লাখ পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। কিন্তু সেই যুক্তি মানতে চাইছে না শীর্ষ আদালত। প্রধান বিচারপতি আইনজীবী নরেন্দ্র হুডার উদ্দেশ্যে বলেছেন, শুধুমাত্র ২৩ লাখ পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ পরীক্ষার্থী ভর্তি হবেন, এই কারণে আদালত পুনরায় পরীক্ষার নির্দেশ দিতে পারে না। পুনরায় পরীক্ষা যদি নিতে হয়, তবে তার জন্য পোক্ত প্রমাণ থাকতে হবে যে, গোটা পরীক্ষা ব্যবস্থাতেই এর প্রভাব পড়েছে।পাশাপাশি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছেন, এই মামলায় কী রায় হয়, লাখ লাখ পড়ুয়া সেই দিকে তাকিয়ে আছেন।