
টানা পাঁচ সিজন উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা সিটির কোচ হওয়ার পর কাকতালীয়ভাবে এই দ্বৈরথের সংখ্যা বেড়েছে।
শেষ ষোলোর ড্রয়ে আবারও দুই দলের লড়াই নির্ধারণ হয়েছে। দু’ দলের মধ্যে বারবার দেখা হওয়া ম্যানসিটি কোচ গার্দিওলার কাছে অদ্ভুত মনে হচ্ছে।আর রিয়াল কোচ আলভারো আরবেলোয়া আরেকটি রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষা করছেন। আলবেরোয়ার বিশ্বাস, প্রতিপক্ষ দারুণ মানসম্পন্ন দল হওয়ায় এই দ্বৈরথ উপভোগ করবেন ফুটবলপ্রেমীরা।উল্লেখ্য ২০১৬ সালে গার্দিওলা সিটির দায়িত্ব নেওয়ার পর থেকে পর থেকে ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট নিয়ে গার্দিওলার বলেরছেন, এটা একটু অদ্ভুত।গ্রুপ পর্বের শেষ ম্যাচ রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকার মতো প্রথম ড্রতে পড়ে যায়।
ম্যানসিটি কোয়ার্টার ফাইনালে উঠলে বায়ার্ন মিউনিখ কিংবা আতালান্তার মুখোমুখি হবে। সেই পর্ব পার হলে সেমিফাইনালে তাদের সামনে পড়তে পারে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।









