স্পেনের জাতীয় দলে নেই রিয়ালের কেউ 

0
121

ক্লাব ফুটবলে রাজত্ব করছে রিয়াল মাদ্রিদ। শুধু লা লিগায় নয়, বিশ্বমঞ্চেও। কিন্তু স্পেনের রাজধানীর ক্লাবটির স্থানীয় খেলোয়াড়দের জায়গা হয়নি জাতীয় দলে। শেষ ৩ বছর পর এমন ঘটনা ঘটল প্রথমবার।

স্পেনের জাতীয় দলে সুযোগ পাননি রিয়ালের একজন খেলোয়াড়ও।নেশনস লিগের দুটি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছেন কোচ লা ফুয়েন্তা। ২৭ সদস্যের স্কোয়াডে রাখেননি রিয়ালের কোনো খেলোয়াড়কে। শেষ স্কোয়াডে যে তিন জন ছিল রিয়ালের তারা হচ্ছেন,দানি কারভাহাল, নাচো ও হোসেলু।অভিজ্ঞ কারভাহাল চোটের কারণে মাঠের বাইরে। অন্যদিকে নাচো এবং হোসেলু ইউরোপীয় ফুটবল ছেড়ে নাম লিখিয়েছে যথাক্রমে সৌদি আরব ও কাতার লিগে।আর স্পেনের অন্য যারা রিয়ালের হয়ে খেলছেন তাদের কেউই ছন্দে না থাকায় জায়গা হয়নি ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের স্কোয়াডে। শেষ ২০২১ সালে লুইস এনরিকের অধীনে স্পেনের জাতীয় দলে জায়গা হয়নি সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী দলের কোনো খেলোয়াড়ের। সর্বোচ্চ পাঁচজন বার্সেলোনা থেকে সুযোগ পেয়েছে। তারা হচ্ছেন,তিন মিডফিল্ডার দানি ওলমো, মার্ক কাসাদো ও পেদ্রির সঙ্গে দুই উইঙ্গার লামিনে ইয়ামাল ও ফেরান তোরেস।

আগামী ১৫ ও ১৮ নভেম্বর ম্যাচ দুটি খেলবে স্পেন। ১৬ নভেম্বর ডেনমার্কের মাঠে আতিথেয়তা নেবে ফুয়েন্তার প্লেয়াররা। আর অন্যটিতে ঘরের মাঠে স্পেন আতিথেয়তা দিবে সুইজারল্যান্ডকে।

ছবি  সৌজন্যে : এক্স