বিলবাওয়ের কাছে হারল রিয়াল

0
162
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

রিয়াল মাদ্রিদে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কিলিয়ান এমবাপ্পের। গ্যালাকটিকোসদের হয়ে প্যারফরম্যান্সে প্যারিস সেন্ট জার্মেইয়ের সেই জৌলুস নেই। এবারও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারলেন না তিনি।

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আবারও পেনাল্টি মিস করলেন ফ্রেঞ্চম্যান এমবাপ্পে। এমবাপ্পের এমন দিনে অ্যাথলেটক বিলবাওয়ের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল।ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। আলেক্স বেরেনগার গোলে রিয়াল পিছিয়ে পড়ার পর সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। শেষ দিকে তাদের আশা গুঁড়িয়ে দেন গোর্কা গুরুজেটা। ২০১৫ সালের পর এই প্রথম লা লিগায় রিয়ালের বিপক্ষে জয় পেল বিলবাও।এই হারের ফলে বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল রিয়াল। ১৫ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তারা। এক ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।বিরতির পরও ৫৪ মিনিটে কিছুটা সৌভাগ্যের ছোঁয়ায় গোল পেয়ে যায় বিলবাও।বাঁ দিক থেকে দারুণ ক্রস বাড়ান নিকো উইলিয়ামস।সবাইকে ফাঁকি দিয়ে বল লক্ষ্যেই ছিল।শেষমুহূর্তে ঝাঁপিয়ে কোনোমতে আটকান থিবো কোর্তোয়া।কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। ছুটে আসা বেরেনগারের গায়ে লাগার পর বল কোর্তোয়ার শরীরে বাধা পায়, এরপর টোকা দিয়ে বল জালে জড়ান বেরেনগার।আট মিনিট পর গোল পরিশোধের সুযোগ পেয়েও হাতছাড়া করেন এমবাপ্পে। বক্সে আন্টোনিও রুডিগার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রেয়াল; ফরাসি ফরোয়ার্ডের দুর্বল শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক ইউলেন আহিরেসাবালা।

এর আগে,গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষেও একটি পেনাল্টি মিস করেছিলেন এমবাপ্পে। সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল মাদ্রিদের দলটি।