গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports অধিনায়কের বিদায়ি ম্যাচ জয়ে রাঙাল রিয়াল মাদ্রিদ

    অধিনায়কের বিদায়ি ম্যাচ জয়ে রাঙাল রিয়াল মাদ্রিদ

    0
    13
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আবেগ, বিদায় আর গোলের রোমাঞ্চে ভরা এক রাতে জয় দিয়েই সিজন শেষ করল রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে সান্ত্বনার হাসি নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা।

    সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল একাধিক বিদায়ের উপলক্ষ। কোচ আলভারো আরবেলোয়া আগেই ঘোষণা দিয়েছিলেন, আগামী সিজনে আর রিয়ালের দায়িত্বে থাকছেন না। একই সঙ্গে ক্লাব ক্যারিয়ারের ইতি টানেন অধিনায়ক দানি কারভাহাল ও ডেভিড আলাবাও।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল।১১ মিনিটে কারভাহালের অসাধারণ পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন গনসালো গার্সিয়া।প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহাম। তবে বিরতির ঠিক আগে গোল শোধ করে ম্যাচে ফেরে অ্যাথলেটিক ক্লাব। ইনাকি উইলিয়ামসের ক্রস থেকে দারুণ ফিনিশে গোল করেন গোরকা গুরুজেতা।দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ৫১ মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে চলতি সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল অবদান দাঁড়ায় ৪৯টিতে।শেষ দিকে ব্যবধান আরো বাড়ান ব্রাহিম দিয়াজ। যদিও অতিরিক্ত সময়ে আরেকটি গোল শোধ করে অ্যাথলেটিক।ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে আলাবা ও কারভাহালের বদলি হওয়ার সময়। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দেয় দুই তারকাকে। এমনকি দুই দলের খেলোয়াড়রাও কারভাহালকে গার্ড অব অনার দেন।

    হতাশার সিজন হলেও অন্তত শেষ ম্যাচে জয় দিয়ে বিদায় নিল রিয়াল মাদ্রিদ। আর আবেগঘন এই রাত দীর্ঘদিন মনে রাখবেন বার্নাব্যুর সমর্থকেরা।