রিয়াল মাদ্রিদ বাজারমূল্যে এগিয়ে

0
465

রিয়াল মাদ্রিদে যত চুক্তিভুক্ত খেলোয়াড় আছেন, তাঁদের সবাইকে কিনবেন? কিংবা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সব খেলোয়াড়?কাগজে-কলমে একটা ক্লাবের সব খেলোয়াড় কেনা সম্ভব, কিন্তু বাস্তবতা ভিন্ন।

এর চেয়ে পুরো একটি ক্লাবই কিনে নেওয়া সহজ। সত্যিই যদি কোনো একটি দল অন্য একটি ক্লাবের সব খেলোয়াড় কিনে নিতে চায়, আর সেটা রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটি থেকে, কেমন হতে পারে ব্যাপারটা? বিশ্বের ৬০টি লিগের ক্লাবগুলোর চুক্তিবদ্ধ খেলোয়াড়দের দলবদল মূল্য ,ট্রান্সফার ভ্যালু নিয়ে একটি তালিকা তৈরি করেছে সিআইইএস ফুটবল অবজারভেটরি। সুইজারল্যান্ডভিত্তিক ফুটবলবিষয়ক প্রতিষ্ঠানটি বলছে, বর্তমান বাজারে সবচেয়ে বেশি দাম রিয়াল মাদ্রিদ স্কোয়াডের। স্প্যানিশ ক্লাবটির ৩৪ জন খেলোয়াড়ের মোট ট্রান্সফার ভ্যালু ১৭২.৮০ কোটি ইউরো, যা ভারতীয় মুদ্রায় ২২ হাজার ৫৪১ কোটি টাকার বেশি। হিসাবটি করা হয়েছে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের নিয়ে, এ ক্ষেত্রে ধারে অন্য ক্লাবে পাঠানো হলেও বিবেচনায় নেওয়া হয়েছে। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের গড় দলবদল-মূল্যও সবচেয়ে বেশি। প্রতিটি খেলোয়াড়ের দাম পড়ে ৫ কোটি ৮০ লাখ ইউরো করে। খেলোয়াড়দের দলবদল-মূল্যে রিয়ালের পরেই অবস্থান ম্যানচেস্টার সিটির। প্রিমিয়ার লিগের শেষ চারবারের চ্যাম্পিয়নদের ৩৯ জনের বাজারমূল্য ১৪৭.১০ কোটি ইউরো। গড়ে প্রতি খেলোয়াড়ের জন্য খরচ হবে ৩ কোটি ৭৭ লাখ ইউরো। গত এক দশকের সাফল্য বিবেচনায় সিটি ও রিয়ালের ধারেকাছে নেই চেলসি। তবে প্রিমিয়ার লিগের এই ক্লাবটিতেও আছে অনেক দামি খেলোয়াড়। বর্তমানে চেলসির খেলোয়াড়দের মোট দলবদল মূল্য ১৩৮.৮ কোটি ইউরো। এ ক্ষেত্রে বড় ভূমিকা অবশ্য খেলোয়াড় সংখ্যায়।

চেলসিতে বর্তমানে চুক্তিবদ্ধ খেলোয়াড় ৫৪ জন, যাঁদের কয়েকজনকে লিয়েনে বিভিন্ন ক্লাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। শীর্ষ ১০০ দলের মধ্যে চেলসির মতো এত বেশি খেলোয়াড় আর কারও নেই।

সৌজন্যে : ওয়েবসাইট