
মেক্সিকোর ক্লাব রায়াদোস দে মনতেরেইয়ের সঙ্গে চুক্তি বাতিল করার পর থেকেই ফ্রি এজেন্ট সার্জিও রামোস। গত কদিন ধরে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে লা লিগার ক্লাব সেভিয়া কিনছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি এই ডিফেন্ডার।
তবে আপাতত মালিক নয় বরং ফুটবলার হয়েই প্রাক্তন এই ক্লাবেই ফিরছেন রামোস। এদিকে লা লিগায় চলতি সিজনে ভালো অবস্থানে নেই সেভিয়া। রক্ষণভাগে বেশ ভুগছে তারা। লিগে শেষ মায়োর্কার বিপক্ষে চার গোল হজম করেছে সেভিয়া, এ নিয়ে সিজনে ক্লাবটির জালে প্রতিপক্ষ দলগুলো ৩৭বার বল পাঠাল, যা পুরো লিগে সবচেয়ে বাজে রেকর্ড। তাতে রক্ষণ সমস্যা সমাধানে নতুন করে ভাবতে শুরু করেছে ক্লাবটি।দলের রক্ষণভাগে এমন বেহাল দশা থেকে উদ্ধারকর্তা হিসেবে রামোসের ওপর আস্থা রাখার কথা ভাবছে সেভিয়া। কাদেনা এসইআর-এর তথ্যমতে, সেভিয়া তাদের প্রাক্তন অধিনায়ককে ফেরানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। ৩৯ বছর বয়সী স্প্যানিশ ডিফেন্ডার ইউরোপীয় ফুটবলে ফেরার আগ্রহ দেখালেও এখনও কোনো ক্লাব পাননি।অন্যদিকে রামোস কেবল সেভিয়ার বোর্ডরুমে নিয়ন্ত্রণ নিতে চাইছেন না, তিনি চাইছেন মাঠেও দলকে সাহায্য করতে।
২০২৩-২৪ সিজনে পিএসজি ছেড়ে শৈশবের ক্লাবে ফেরার পর মেক্সিকোর লিগে পাড়ি জমান রামোস।মেক্সিকোর মন্টেরের সঙ্গে চুক্তি শেষ করার পর থেকে একাই অনুশীলন করছেন।ইতিমধ্যেই নাকি সেভিয়া কিনতে চাওয়ার একটি উদ্দেশ্যপত্রে সই করেছেন, যা সম্পূর্ণ হতে কয়েক মাস লাগতে পারে।প্রায় ৪০০ মিলিয়ন ইউরোর এই প্রস্তাবটি এখন পর্যন্ত মালিকানা কেনার দৌড়ে এগিয়ে আছে।
