গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports রিয়ালে ফিরতে মরিনহোর শর্ত

    রিয়ালে ফিরতে মরিনহোর শর্ত

    0
    46
    ছবি সৌজন্যে : এক্স

    ইউরোপীয় ফুটবলের অন্যতম আলোচিত কোচ জোসে মরিনহো আবারও রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন বলে গুঞ্জন চলছে। তবে সেই ফেরা সহজ হচ্ছে না।

    ক্লাবটির সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও নিজের দ্বিতীয় অধ্যায়ের আগে একগুচ্ছ কঠিন শর্ত দিয়েছেন পর্তুগিজ কোচ।স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার অধীনে প্রত্যাশা পূরণ করতে পারছে না রিয়াল।সিজন শেষ হতে না হতেই দলজুড়ে অস্থিরতা, ড্রেসিংরুমে বিভাজন এবং কোচিং স্টাফের ওপর আস্থাহীনতা স্পষ্ট হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে আবারও মরিনহোকেই সমাধান হিসেবে দেখছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।২০১০ থেকে ২০১৩ পর্যন্ত প্রথম মেয়াদে রিয়ালকে তিনটি ট্রফি এনে দিয়েছিলেন মরিনহো। সেই সফলতার স্মৃতি থেকেই তাকে ফেরাতে আগ্রহী পেরেজ।বর্তমানে বেনফিকার দায়িত্বে থাকা মরিনহোর সঙ্গে তার এজেন্ট জর্জে মেন্ডেসের মাধ্যমে আলোচনা চলছে বলেও জানা গেছে।খবর,রিয়ালে ফিরতে মরিনহো দিয়েছেন ১০টি বড় শর্ত।যার মধ্যে আছে,কমপক্ষে দু’ বছরের চুক্তি, স্বল্পমেয়াদি নয়, স্থায়ী পরিকল্পনা নিয়েই কাজ করতে চান মরিনহো।স্কোয়াড ও ড্রেসিংরুমে পূর্ণ নিয়ন্ত্রণ ,দল নির্বাচন বা খেলোয়াড় ব্যবস্থাপনায় কোনো হস্তক্ষেপ মেনে নেবেন না তিনি।খেলোয়াড়দের প্রভাবমুক্ত কোচিং,কোনো ফুটবলারের চাপ বা মতামত তার সিদ্ধান্তে প্রভাব ফেলবে না—এ অবস্থানে অনড় মরিনহো।সেইসঙ্গে,পুরো টেকনিক্যাল টিম সঙ্গে আনতে চান তিনি। যদিও আরবেলোয়া ক্লাবে থাকলে আপত্তি নেই।

    তবে, বর্তমান ফিটনেস ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট নন মরিনহো। তাই আন্তোনিও পিন্তুসকে সরানোর দাবি তুলেছেন জোসে মরিনহো।