গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Sports লিওঁতেই থাকতে চান এনদ্রিক

    লিওঁতেই থাকতে চান এনদ্রিক

    0
    13
    ছবি সৌজন্যে : এক্স

    রিয়াল মাদ্রিদ থেকে ফরাসি ক্লাব লিওঁ-তে লিয়েনে খেলা ব্রাজিলিয়ান তরুণ এনদ্রিক দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। শেষ রেনেসের বিপক্ষে গোল করে লিওঁকে ৪-২ ব্যবধানে জিতিয়ে চ্যাম্পিয়নস লিগে খেলার আশা আরো জোরালো করেছেন তিনি।

    এই সিজনে এটি এনদ্রিকের লিগে পঞ্চম গোল। তার দল এখন পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে।বাকি দু’ ম্যাচ হাতে রেখে তারা চতুর্থ স্থানে থাকা লিলের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে আছে।ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে এনদ্রিক জানান, ফ্রান্সে তিনি বেশ সুখী এবং লিওঁতে থাকতে আগ্রহী।তিনি বলেছেন, আমি এখানে খুব ভালো অনুভব করছি, খুব সুখী।

    সতীর্থদের সঙ্গে দারুণ সময় কাটছে।ভবিষ্যৎ সৃষ্টিকর্তার হাতে। যদি রিয়াল মাদ্রিদে ফিরতে হয়, ফিরব,আর যদি এখানে থাকি, সেটাও হবে। তবে আমি এখানে থাকতে চাই।শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে লিওঁতে যোগ দেওয়ার সময় দলটি ইউরোপিয়ান জায়গা থেকে অনেক দূরে ছিল।