
এল ক্ল্যাসিকোর বাইরে স্প্যানিশ ফুটবলে আরেকটি মর্যাদাপূর্ণ লড়াই হচ্ছে,মাদ্রিদ ডার্বি। ম্যাচটি দেখতে মুখিয়ে থাকেন দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের সমর্থকরা। লা লিগার বাইরে আরেকবার দু’ দলের মুখোমুখি তাই দর্শক-সমর্থকদের জন্য বাড়তি পাওনাই।সেই বাড়তি পাওনাই আবারো গ্যালারিতে বসে দেখার সুযোগ পাচ্ছেন দর্শক-সমর্থকরা।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে দুই নগর প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হতে যাচ্ছেন। চ্যাম্পিয়নস ট্রফির ড্রয়ে তা নিশ্চিত হয়েছে। স্পেনের আরেক দল বার্সেলোনা শেষ ষোলোয় পেয়েছে বেনফিকাকে। প্রথম পর্বেও দুই দল মুখোমুখি হয়েছিল।তাতে পর্তুগিজ ক্লাবের বিপক্ষে ৫-৪ গোলে শেষ হাসি হেসেছিল বার্সা।
লা লিগার মতোই বুন্দেসলিগার দুই দল বায়ার্ন মিউনিখ ও লেভারকুসেন শেষ ষোলোয় মুখোমুখি হচ্ছে। শেষ ষোলোয়া আরেক হেভিওয়েট ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও পিএসজি। প্রথম লেগ ৪ ও ৫ মার্চ।আর ফিরতি লেগ হবে ১১ ও ১২ মার্চ।








