
গ্রীষ্মকালীন দলবদলে মিডফিল্ড শক্তিশালী করতে চেলসির আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজকে দলে নিতে চায় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে চেলসি সাফ জানিয়ে দিয়েছে, ২৪ বছর বয়সী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে পেতে হলে ২০০ মিলিয়ন ইউরো গুনতে হবে আগ্রহী ক্লাবকে।
উল্লেখ্য,বিশ্বকাপজয়ী ই আর্জেন্টাইন মিডফিল্ডারকে রিভার প্লেট ও বেনফিকার সময় থেকেই নজরে রেখেছিল লস ব্লাঙ্কোসরা। তবে ২০২৩ সালের জানুয়ারিতে ১২১ মিলিয়ন ইউরোতে চেলসিতে যোগ দেন ২০২২ বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা এনজো ফার্নান্দেজ ।চেলসিতে শুরুটা কিছুটা চড়াই-উতরাইয়ের হলেও,ধীরে ধীরে নিজেকে স্ট্যামফোর্ড ব্রিজে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এনজো।চলতি সিজনে ক্লাবের অধিনায়কের দায়িত্বও পেয়েছেন এনজো ফার্নান্দেজ।সাম্প্রতিক রিপোর্ট বলছে,আর্থিক শর্ত পূরণ হলে চেলসি এখন এনজোকে বিক্রি করতে রাজি। তার এনজোকে বিক্রি করতে রিয়ালের কাছে ২০০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা দাবি করছে।
এদিকে এই বিশাল মূল্য শুনে রিয়াল মাদ্রিদের আগ্রহে কিছুটা ভাটা পড়েছে। টনি ক্রুস ও লুকা মদরিচের ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে তারা মিডফিল্ডে নতুন মুখ খুঁজছে। তাদের শর্টলিস্টে আছে পিএসজির জোয়াও নেভেস এবং ক্রিস্টাল প্যালেসের উদীয়মান তারকা অ্যাডাম হোয়ার্টনের নামও।
