
এবার থেকে নির্বাচন চলাকালীন রিয়েল টাইম ভোটদানের হার প্রকাশ করবে কমিশন। পুরো প্রক্রিয়াই হবে প্রযুক্তি নির্ভর।
নির্বাচন কমিশনের ইসিআইনেট অ্যাপে প্রতি দু ঘন্টা অন্তর প্রিসাইডিং অফিসাররা সরাসরি ভোটদানের হার আপলোড করবেন। নিবাচন শেষের সঙ্গে সঙ্গেই প্রত্যেকটি কেন্দ্রভিত্তিকর ভোটদানের হার আপলোড করা হবে। এমনই খবর সূত্রে। তবে পোলিং এজেন্টদের ফর্ম ১৭সি দেওয়ার নিয়ম অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনের পর এবং হরিয়ানা, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরেই ভোটদানের হার প্রকাশ নিয়ে সরব হয়েছিল কংগ্রেস সহ বিরোধীরা। অন্যদিকে ভুয়ো ভোটার নিয়ে জাতীয় নিবাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিল তৃণমূল কংগ্রেসও।
এদিকে হাতে আর মাত্র কয়েক মাস। তারপরই ভোট বিহার, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে।




