গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National বেঙ্গালুরুর টেকির স্ত্রীকে তলব পুলিশের 

    বেঙ্গালুরুর টেকির স্ত্রীকে তলব পুলিশের 

    0
    100
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    এবার আত্মঘাতী বেঙ্গালুরুর টেকি ইঞ্জিনিয়ার অতুল সুভাষের স্ত্রী নিকিতা সিংহানিয়াকে তলব করেছে কর্নাটক পুলিশ। তিন দিনের মধ্যে তাঁকে বেঙ্গালুরুর সংশ্লিষ্ট থানায় হাজিরা দিতে বলা হয়েছে।
    তলব করা হয়েছে নিকিতা সিংহানিয়ার পরিবারের সদস্যদেরও। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।নিকিতা এবং তাঁর পরিবার উত্তরপ্রদেশের জৌনপুরের বাসিন্দা। অতুল সুভাষের মামলায় অনুসন্ধানের জন্য ইতিমধ্যে বেঙ্গালুরু পুলিশের একটি দল জৌনপুরে পৌঁছে গিয়েছে। চার সদস্যের সেই দলে রয়েছেন মহিলা পুলিশ আধিকারিকও। তারপর শুক্রবার নিকিতা সিংহানিয়াদের ডেকে পাঠানো হয়েছে। কর্নাটক পুলিশের তরফে জানানো হয়েছে, নিকিতা সিংহানিয়া, তাঁর মা নিশা সিংহানিয়া, ভাই অনুরাগ সিংহানিয়া এবং কাকা সুশীল সিংহানিয়াকে বেঙ্গালুরুর মারাঠাহল্লি থানায় তিন দিনের মধ্যে হাজির হতে হবে।সূত্রের খবর, নিকিতা সিংহানিয়া এবং তাঁর পরিবারের লোকজন বাড়িতে নেই। বৃহস্পতিবার থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। অতুল সুভাষের আত্মহত্যার পর তাঁরা বাড়িতেই ছিলেন। নিকিতা সিংহানিয়ার পরিবার এ প্রসঙ্গে মুখও খুলেছিল। অতুলের সুভাষের বিরুদ্ধে তাঁরা পাল্টা হেনস্থার অভিযোগ তুলেছিলেন।
    কিন্তু ঘটনার পর থেকে তাদের বাড়িতে সাংবাদিকদের ভিড় লেগে থাকত। সেই কারণেই তাঁরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন বলে দাবি।