
গ্রীষ্মের ফল হিসেবে এই সময় প্রতিটি ঘরে ঘরে দেখা পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা ফলের। সেই সঙ্গে এই গরমে স্বল্প সময়ের অতিথি হয়ে আসে ফুটি বা বাঙ্গি। তবে অন্যান্য ফলের তুলনায় ফুটি বেশ খানিকটা ব্যাক ফুটেই থাকে।
তার অন্যতম কারণ হলো এর স্বাদ।রসালো বা মিষ্টি কোনোটাই তেমন নয় ফুটি। তবে স্বাদ যেমনই হোক, কার্যকারিতায় ফুটি অনেকটাই এগিয়ে। ত্বকের যত্নেও এই ফলের জুড়ি মেলা ভার। খেলে যেমন উপকার,তেমনি ত্বকে মাখলেও পাওয়া যায় নানা উপকার। বাজারে এখন নানা আকৃতির ফুটি বা বাঙ্গি পাওয়া যাচ্ছে। আসলে,গরমের ফল ফুটিতে আছে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন, ভিটামিন এ, বি কমপ্লেক্স এবং সি, ফলিক অ্যাসিড, কপার, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ও ক্যালসিয়ামের মতো কিছু জরুরি খনিজ।এগুলোতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডায়েটরি ফাইবার ও অ্যান্টি-অক্সিড্যান্টস।তাই নিয়মিত ফুটি খেলে যে দেহে পুষ্টির ঘাটতি মিটে যাবে,তা তো বলাই বাহুল্য। এদিকে,গরমে ত্বকও জলশূন্য হয়ে পড়ে। সেই সঙ্গে বের হয়ে যায় প্রয়োজনীয় কিছু খনিজ। জল খেয়ে ভেতর থেকে ত্বক আর্দ্র করে তোলার পাশাপাশি বাইরে থেকেও আর্দ্র করে তুলতে এই ফল কার্যকরী। ফুটিতে জলের পরিমাণ অনেক বেশি। ফলে ত্বকও আর্দ্র থাকে।বলা হয়,রোগ প্রতিরোধ ক্ষমতাকে চাঙ্গা রাখতে পারলে একাধিক সংক্রামক রোগের ফাঁদ এড়িয়ে চলা যায়। এই অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে ফুটি।এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। অন্যদিকে,ফুটিতে রয়েছে ভিটামিন এ-এর ভাণ্ডার। আর এই ভিটামিন দৃষ্টিশক্তি বাড়ানোর কাজে সিদ্ধহস্ত। এমনকি বয়সজনিত চোখের সমস্যা দূর করার কাজেও এর জুড়ি খুঁজে পাওয়া দুষ্কর।আর একাধিক গবেষণাতেও এই বিষয়টি ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গেছে। তাই চোখের খেয়াল রাখতে চাইলে খাদ্যাভ্যাসে অবশ্যই ফুটির অন্তর্ভুক্তি জরুরি।অন্যদিকে,এখন কম বয়সেও অনেকে হার্ট অ্যাটাক ও অ্যারিদমিয়ার মতো জটিল অসুখে আক্রান্ত হচ্ছেন।তাই হৃৎপিণ্ডের খেয়াল রাখার কাজে সহযোগী যোদ্ধা হতে পারে ফুটি। এই ফলে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, যা ব্লাড প্রেশার কমানোর কাজে সিদ্ধহস্ত। আর ব্লাড প্রেশারকে স্বাভাবিকের গণ্ডিতে আটকে রাখতে পারলে হার্ট সুস্থ থাকবে।
ওদিকে,ওজন বেশি থাকলে ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্টেরল থেকে শুরু করে কিছু বিশেষ ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায়।তাই যেভাবেই হোক ওজন কমাতে হবে।আর এই কাজে সাহায্য করতে পারে ফুটি। এতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে, যা ওজন কমাতে সাহায্য করতে পারে।








