গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National বিদ্রোহী এডিএমকে বিধায়কদের মন্ত্রিত্ব নয়

    বিদ্রোহী এডিএমকে বিধায়কদের মন্ত্রিত্ব নয়

    0
    9
    ছবি সৌজন্যে : এক্স

    বিদ্রোহী এআইএডিএমকে বিধায়কদের বিজয়ের টিভিকে জোট সরকারে মন্ত্রিত্ব দেওয়া হবে না। জানিয়ে দিয়েছে তামিলনাড়তে সদ্য ক্ষমতায় আসা টিভিকে। উল্লেখ্য, শরিক ভিসিকে, বামেদের সমর্থনে সরকার চালাচ্ছেন বিজয়। এদিকে সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোটে বিজয়কে সমর্থন করেছেন বিদ্রোহী এআইএডিএমকে বিধায়করা।

    আসন্ন মন্ত্রিসভা সম্প্রসারণে এর পুরস্কার হিসাবে তাঁদের মন্ত্রী করা হতে পারে বলে জল্পনা ছড়ায়। সঙ্গে সঙ্গে শরিক ভিসিকে ও সিপিএম কড়া অবস্থান নেয়। জানিয়ে দেয়, এমন হলে তারা সমর্থন তুলে নেবে। এই প্রেক্ষাপটে দলছুট এআইএডিএমকে এমএলএ-দের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জল্পনা উড়িয়ে দিয়েছে টিভিকে।

    ভিসিকে প্রধান থোল তিরুমাভালাভান বলেছেন, দিনকয়েক আগেই বলে দিয়েছেন, টিভিকে বিদ্রোহী এআইএডিএমকে বিধায়ক গোষ্ঠীকে সাদরে মন্ত্রিসভায় জায়গা দিলে তাঁরা সমর্থনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন। যদিও টিভিকের তরফে ভিসিকে আশ্বাস পেয়েছে, এমন কোনও ভাবনা এআইএডিএমকে নেই। টিভিকে জানিয়ে দিয়েছে, বিদ্রোহীদের ক্যাবিনেটে কোনও জায়গা হবে না। সূত্রের খবর, সিপিএমও একই অবস্থান নিয়েছে। বিদ্রোহী এআইএডিএমকে বিধায়কদের নিয়ে আনুষ্ঠানিক ক্ষমতা ভাগাভাগির ব্যাপারে তাদের আপত্তি আছে।