বিদ্রোহী আশিস-তারক-জাভেদ

0
736
ছবি সৌজন্যে : সংগৃহীত

এবার জেলা তৃণমূলের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাঝায়।

বীরভূমের তৃণমূলের কোর কমিটির সদস্যপদও ছেড়েছেন তিনি। জেলার রাজনীতিতে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বলেই পরিচিত আশিস বন্দ্যোপান্তায়। এরইমধ্যে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা দিয়েছেন তারক সিং। ২ বরো চেয়ারম্যানের পর এবার মেয়র পারিষদের ইস্তফায় চর্চা শুরু হয়েছে। তারক সিং বলেছেন সরকারিভাবে এখনও ক্ষমতায় আছেন এটা ঠিক। তবে ঠিক করেছিলেন আরও কিছুদিনের মধ্যে ব্যবস্থা নেবেন যাতে জল না জমে কলকাতার কোথাও। কিন্তু নির্বাচনী ফলাফলের পর পুরসভায় অনেকেরই যাওয়া আসা কমে গিয়েচে। এভাবে কাজ করা যায় না। তারক সিংয়ের কথায় আত্মসম্মান না থাকলে পদে থেকে লাভ কি। সহযোগিতা চাইলে অবশ্যই করবেন। মেয়রকে নিয়েও অভিযোগ তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিসের পরে মেয়রকে ভুল বোঝানো হচ্ছিল। কেউ কেউ মেয়রকে ভুল বুঝিয়ে নোটিস দেওয়া হয়েছে। নোটিসে সই করেছেন পুরসভার বিভাগীয় অফিসার। তাঁর দাবি নোটিসে আইনি ব্যাখা না থাকলে আইনিভাবে এগোনো উচিত ছিল। এর আগে বরো চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন সুশান্ত ঘোষ এবং দেবলীনা বিশ্বাস। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছেন বিধায়ক জাভেদ খান। পার্টির মধ্যে গণতন্ত্র ছিল না বলে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের কথা শোনা হত না বলেও অভিযোগ করেছেন।

রেড রোডে নমাজ পড়া নিয়েও তাঁকে জোর করা হয়েছিল বলে দাবি করেছেন জাভেদ খান।