টিকিট না পেয়ে বিদ্রোহী তৃণমূল বিধায়করা

0
44
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
টিকিট না পেয়ে বিদ্রোহী একের পর এক তৃণমূল বিধায়ক। টিকিট না পেয়ে রাজগঞ্জের ৪ বারের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।
ক্ষোভের সুরে বলেছেন টাকার কাছে হেরে গিয়েছেন। হয়ত কোনও লিডার টাকা এমন দিয়েছে তাই হয়ত তাঁকে প্রার্থী করা হয়নি। ওই কেন্দ্রে স্বপ্না বর্মনকে প্রার্থী করেছে তৃণমূল। এদিকে চুঁচুড়ায় তিনবারের জয়ী বিধায়ক অসিত মজুমদার টিকিট না পেয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার। অসিত মজুমদারের জায়গায় প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে। তাতেই অসিত মজুমদার বলেছেন বাম আমলে ভোটে জিতে বিধায়ক হয়েছেন। এখন দলের সুদিন, তাই হয়ত কাজ ফুরিয়েছে। ক্ষোভের সুরে বলেছেন উকিলের ডিগ্রি আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে। আবার কোর্টে যাবেন। টিকিট না পেয়ে অবসরের ইঙ্গিত দিয়েছেন পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়।
তিনি বলেছেন ৯৮ সালে যারা দলে এসেছেন, তাদের কোনও মর্যাদা নেই, যারা সিপিএম, বিজেপি থেকে এসেছে তাদের দাম বেশি। প্রাক্তন বিধায়ক হয়ে যাওয়ায় নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছে।