গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata দলে বাড়ছে বিদ্রোহী, মমতার কলমে ‘গিরগিটি’

    দলে বাড়ছে বিদ্রোহী, মমতার কলমে ‘গিরগিটি’

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হতে তৃণমূলের একের পর এক সাংসদ, বিধায়ক, কাউন্সিলররা দলের বিরুদ্ধেই মুখ খুলতে শুরু করেছেন।

    বুধবারই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। অন্যদিকে কলকাতা পুরসভার ৩ কাউন্সিলরের পদ ছাড়ার পরেই ফের কলম ধরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গিরগিটি নামক কবিতায় দলেরই বিদ্রোহীদের বিরুদ্ধে সরব হয়েছেন। যাঁরা তৃণমূলের একসময়ের সৈনিক তাঁরা দলের খারাপ সময়ে দলের বিরুদ্ধে মুখ খোলায় মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকেই গিরগিটির থেকেও ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন। খোঁচা দিয়ে লিখেছেন বহুরূপী রং বদলায়, তার রোজগারের পন্থায়। কিন্তু যাদের ভোলবদল মাত্র কয়েক ঘণ্টায় হয়ে যায় অন্য চরিত্র বদলের নিজেদের আর্থিক লেনদেন ও স্বার্থপরতার স্বার্থে তাঁরা শুধু বিকোচ্ছেন না, বিক্রি করছেন মানুষ ও কর্মীদের আত্মসম্মানকে। কবিতায় তিনি উল্লেখ করেছেন গিরগিটির মত মানুষকে চেনা সহজ নয়। সুযোগ পেলেই তারা সম্পর্ক, আদর্শ, বিশ্বাস সব বদলে দিতে পারে।

    কবিতায় কার্যত আক্ষেপের দুরে লিখেছেন উপকার ভুলে গিয়ে মানুষ যখন নিজের লাভের জন্য রং বদলায় তখন সমাজের প্রকৃত মানবিকতা হারিয়ে যায়। শেষে তিনি লিখেছেন ভোগীদের স্থান নিকষ্ট। এর ফল মিলবে। সেদিন বুঝবে বিশ্বাসঘাতকরা মূল্যহীন অমনুষ্যত্ব।