বাবা-ছেলেকে পিষল বেপরোয়া ট্রাক

0
1039
ছবি সৌজন্যে : নিজস্ব
বালি বোঝাই বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে বাবা ও ছেলের। মর্মান্তিক এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের কোতোয়ালি থানার দেওয়ানবস এলাকায়। 
পুলিশ সূত্রে খবর, মৃত দু’জন বাবা ও ছেলে মদন মণ্ডল ও মৃদুল মণ্ডল। জানা গিয়েছে, রবিবার সকালে বাইক নিয়ে বাজার করতে বেরিয়েছিলেন বাবা-ছেলে। চালামারি এলাকা থেকে বাজার সেরে বাইকে ফিরছিলেন দু’জনে। সেইসময় উল্টোদিক থেকে একটি বালিবোঝাই ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে মাটিতে পড়ে যায়। ট্রাকের পিছনের চাকা তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলেই দু’জন মারা যান। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার উপর দিয়ে বালিবোঝাই ট্রাক বেপরোয়া গতিতে চলাচল করে। রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য পুলিশের কাছে আগেও দাবি জানানো হয়েছিল।
তারপরেও পুলিশের পক্ষ থেকে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।