প্যালেস্টাইনের স্বীকৃতি মানে ইজরায়েলের গলায় ছুরি ধরা: নেতানিয়াহু

0
76
ছবি সৌজন্যে : এক্স
প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ইউরোপীয় দেশগুলো ইজরায়েলকে আত্মহত্যার দিকে ঠেলছে বলে অভিযোগ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। প্যালেস্টাইনকে স্বীকৃতি প্রদানকে ইজরায়েলের গলায় ছুরি ধরার সঙ্গেও তুলনা করেছেন তিনি।
শুক্রবার নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে এই অভিযোগ করেছেন তিনি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে সবাই আসলে ইহুদি হত্যাকে সমর্থন করেছেন।
একটি সন্ত্রাসী রাষ্ট্র তাঁদের গলায় ছুরি ধরে থাকবে তা ইজরায়েল কখনও মেনে নেবে না। ইউরোপীয় নেতাদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, নিষ্ঠুর মিডিয়া এবং ইহুদিবিরোধী মবের মুখোমুখী হওয়ার সাহস নেই, তাই প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ইউরোপীয় নেতারা হামাসকে পুরস্কৃত করছেন, আর ইজরায়েলকে আত্মহত্যার পথে ঠেলছেন।