ঘটনার পুনর্নির্মাণ, ধর্মতলায় ধুন্ধুমার-কাণ্ডে ধৃত বেড়ে ১৬

0
32
ছবি সৌজন্যে : নিজস্ব
ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডে ধৃত ১৬ জনের মধ্যে ৫ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। সোমবার সকালে ৫ অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থল ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ যান তদন্তকারী অফিসারেরা।
 পুলিশের সঙ্গে খালি পায়ে হাঁটতে দেখা গিয়েছে তাঁদের।  এরপর সেখানে গিয়ে দীর্ঘক্ষণ ধরে পুনর্নিমাণ ও সমগ্র ঘটনা বুঝে নেন তদন্তকারীরা। এদিকে  নিট বিক্ষোভ চলাকালীন তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও ২ অভিযুক্ত-কে। ধৃতদের মধ্যে একজন কড়েয়ার ব্রাইট স্ট্রিট এলাকার বাসিন্দা বছর ৩৫-এর ওয়াকার আজম। গ্রেফতার হওয়া আরেক অভিযুক্ত বছর ৩২-এর জাভেদ আখতারের বাড়ি নাদিয়াল থানা এলাকায়। পুলিশের জালে ওই ২ জন ধরা পড়ায় ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতারি বেড়ে দাঁড়িয়েছে ১৬-তে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, শুক্রবার ডোরিনা ক্রসিংয়ের কাছে তাণ্ডবে অভিযুক্তরা কেউই ছাত্র নন।
ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা কেউই ছাত্র নন, কিন্তু সকলেই এসেছিলেন শুক্রবারের মিছিলে সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ গোটা ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন তাঁরা, দাবি পুলিশের।