
সোমবার বাজার খুলতেই ১ হাজার ৫০০ পয়েন্ট পড়েছে সেনসেক্স। পাশাপাশি টাকার দামেও সর্বকালীন রেকর্ড পতন লক্ষ্য করা গিয়েছে। নিফটি ৫০ নেমেছে ১.৭৯ শতাংশ বা ৪১৪ পয়েন্ট।
মার্কিন ডলারের সাপেক্ষে ৯৩.৮৩তে নেমে গিয়েছে টাকার দাম। শুক্রবারের তুলনায় ১২ পয়সা কমে গিয়েছে ভারতীয় অর্থের মূল্য। এনটিপিসি-র স্টকের দাম ৩৮১ টাকা। টার্গেট প্রাইস ৪১০ টাকা এবং স্টপ লস ৩৬৫ টাকা। ইটারনাল-র স্টকের দাম ২৩২ টাকা। টার্গেট প্রাইস ২৬৫ টাকা এবং স্টপ লস ২২০ টাকা। আইসিআইসিআই ব্যাঙ্ক-র স্টকের দাম ১ হাজার ২৪৫ টাকা। টার্গেট প্রাইস ১ হাজার ২৭৫ টাকা এবং স্টপ লস ১ হাজার ২২৫ টাকা।
ডেলহিভারি-র স্টকের দাম ৪২২ টাকা। টার্গেট প্রাইস ৪৫০ টাকা এবং স্টপ লস ৪১০ টাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধং দেহি পরিস্থিতিতেই হু হু করে নিম্নমুখী ভারতের বাজার। ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে আমেরিকা এবং ইজরায়েল। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ক্ষতিগ্রস্থ হচ্ছে ভারতও। টাকার দাম পড়ছে হুহু করে। সেনসেক্স এবং নিফটিও নিম্নমুখী।









