
প্রতিটি ক্ষেত্রে নারীদের সাবলম্বী করে তোলাই সরকারের লক্ষ্য। ভার্চুয়ালি রোজগার মেলা অনুষ্ঠান থেকে নারী উন্নয়নের প্রসঙ্গ তুলে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, নারীদের অগ্রগতির পথে বাধাগুলোকে সরিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাধীনতার পর একাধিক অসুবিধার কারণে বহু ছাত্রীদের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। তারমধ্যে অন্যতম আলাদা শৌচালয়। স্বচ্ছভারত অভিযানের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়েছে। আর্থিক সমস্যা দূর করতে সুকন্যা সমৃদ্ধি যোজনা চাবু করা হয়েছে। জনধন খাতার মাধ্যমে দেশের ৩০ কোটি মহিলা সরাসরি সরকারি লাভ গ্রহণ করতে পারছে। আবাস যোজনায় বেশির ভাগ ঘরই এখন মহিলাদের নামে হয়েছে।
তিনি আরও বলেছেন, জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে ভারত আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। যুবকদের প্রতিভা বিকাশের জন্য দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব অপরিহার্য।
