
আসামের দ্বিতীয় বৃহত্তম শহর শিলচরে জুন মাসের প্রথম দিনের ২৪ ঘন্টায় ৪১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ১৯৮৩ সালের পর থেকে একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টি। গত রবিবারের বৃষ্টিতে শিলচরের ১৩২ বছরের পুরনো ২৯০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাতে রেকর্ড ভেঙে গেছে খবর সংবাদমাধ্যম সূত্রে।
মৌসম ভবন জানিয়েছে, উচ্চ বায়ুমণ্ডলীয় ঘূর্ণি প্রবাহ ও নিম্নস্তরের ট্রফের একটি সংমিশ্রণের ফলে আবহাওয়ার বিরূপ পরিস্থিতি বৃদ্ধি পেয়েছে।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, সিকিম, অরুণাচল প্রদেশ ও মিজোরামে তিন দিন ধরে ভারী বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে।
