
ফলতায় রেকর্ড ভোট পড়তেই মিষ্টিমুখ, গেরুয়া আবির মেখে উৎসবে মাতলেন বিজেপি কর্মীরা। তাঁদের দাবি ফলতার আসনটিও বিজেপির দখলে আসবে।
ভোটের ময়দান ছেড়ে আগেই সরে পড়েছেন নিজেকে পুষ্পা দাবি করা তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। কার্যত ভয় মুক্ত পরিবেশেই গুনর্নির্বাচন হল ফলতায়। ভোটারদের দাবি অন্তত ১৫ বছর পর এমন ভয়মুক্ত পরিবেশে উৎসবের মেজাজে ভোট দিয়েছেন। বিকেল ৫টাতেই ৮৬ শতাংশের বেশি ভোট পড়েছে ফলতার ২৮৬টি বুথে। এর আগে ২৯ এপ্রিল শেষদফার ভোট হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তবে ব্যাপক কারচুপির অভিযোগে সেই ভোেট পুরোপুরি বাতিল করে দেয় নির্বাচন কমিশন। তাদের তরফে জানানো হয় ২৮৫টি বুথের মধ্যে ৬০টি বুথে ভোট চলাকালীন বেনিয়ম ধরা পড়েছে। কোথাও ইভিএমে লাগিয়ে দেওয়া হয়েছে টেপ, কোথাও আবার আতর। অভিযোগ পেয়ে নির্বাচন কমিশনের নির্দেশে পরিদর্শনে গিয়েছিলেন তৎকালীন স্পেশাল রোল অবজাভায় সুব্রত গুপ্ত।
তার রিপোর্টেরে ভিত্তিতে শেষ পর্যন্ত ফলতায় পুনর্নির্বাচন হয়। ২১ তারিখ ধার্য করা করা হয়। দড় দশক পর জাহাঙ্গির বাহিনীর দাপটহীন ভোট দেখল ফলতা বাসী। I




