২ কোটি ৪০ লক্ষের ব্রাউন সুগার উদ্ধার, ধৃত মহিলাও 

0
213
ছবি সৌজন্যে : এক্স
মালদায় দু’কোটি চল্লিশ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক মহিলাকে গ্রেফতার করেছে রেল পুলিশ। রেল পলিশ সূত্রে খবর, ধৃত মহিলা সামিনা খাতুনের বাড়ি মুর্শিদাবাদের সামসেরগঞ্জে।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ডাউন কামাখ্যা পুরী এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে পৌঁছলেই তাতে তল্লাশি চালায় রেল পুলিশ। ট্রেনের জেনারেল কামরা থেকে  ওই মহিলা যাত্রীকে আটক করা হয়। উদ্ধার করা হয় ব্রাউন সুগারও। অভিযুক্তের সঙ্গে পাঁচ বছরের একটি শিশুও ছিল।
জিআরপি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা কামাখ্যা থেকে নিউ ফারাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিল। এই ঘটনায় তাঁর সঙ্গে আরও কে বা কারা যুক্ত রয়েছে তা মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ।