ইডির প্রভাবশালী তত্ত্ব ওড়ালেন চন্দ্রনাথ, পাল্টা শুভেন্দু

0
84
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ইডির প্রভাবশালী তত্ত্ব খারিজ করেছেন চন্দ্রনাথ সিনহা। শনিবার আদালত থেকে বেরনোর সময় তাঁর বিরুদ্ধে ইডির আনা প্রভাবশালী তত্ত্ব খারিজ করে মন্ত্রী জানিয়েছেন তিনি প্রভাবশালী নন। এবং তদন্তে কোনও ধরণের অসহযোগিতা করেননি।

যার পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন পশ্চিবঙ্গে ৭৫-২৫-র যে ভাগ চলে, তাতে ২৫ শতাংশেই যদি ১২ কোটি উদ্বৃত্ত সম্পত্তি হয়, তাহলে ৭৫-এ তো ৩৬ কোটি হওয়া উচিত। সেই ৩৬ কোটি পিসি না ভাইপোর কাছে গিয়েছে তা জানতে চন্দ্রনাথকে হেফাজতে নেওয়া প্রয়োজন।

ইডি আদালতে চন্দ্রনাথকে হেফাজতে নিয়ে তারই তদন্ত করতে চাইছেন।