পুলিশের মারঃ শিক্ষকদের ধিক্কার সভায় শুভেন্দু, সরব সুকান্তও

0
154
ছবি সৌজন্যে : নিজস্ব

বিকাশভবনে শিক্ষকদের আন্দোলনে পুলিশ লাঠি, লাথি, ঘুষিও মেরেছে। অভিযোগ করেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। চাকরি হারিয়ে এখন চোখ হারানোর আশঙ্কায় রয়েছেন এক শিক্ষক।

আবার পায়ে গুরুতর আঘাত নিয়েও ধামসা মাদল বাজিয়ে আন্দোলনে অনড় রয়েছেন কেউ কেউ। এই অবস্থায় শুক্রবার সন্ধেয় শিক্ষক শিক্ষিকাদের অবস্থান মঞ্চে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশি নির্যাতনের প্রতিবাদে ধিক্কার সভার আয়োজন করেছেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। আর সেখানেই রাজনীতি সরিয়ে আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়েছেন।  শিক্ষকদের ওপর পুলিশের এমন আক্রমণ কোনও রাজ্যেই হয় না। মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

এই ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আইনশৃঙ্খলা ভাঙার নাম করে শিক্ষকদের ওপর পুলিশের এমন আক্রমণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না।