গুজরাটে রেড অ্যালার্ট, পাঞ্জাবে বাড়ছে মৃত্যু

0
104
ছবি সৌজন্যে : এক্স
অতিভারী বৃষ্টির জেরে রাজস্থান এবং গুজরাটের জন্য রেড অ্যালার্ট জারি করেছে মৌসম ভবন। পাঞ্জাবে বন্যা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও  অমৃতসর ও রূপনগরে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ফলে রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। পাঠানকোটে এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। রাজ্যের ১৪টি জেলার ১ হাজার ৯৯৬টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রভাবিত হয়েছে প্রায় ৪ লাখ মানুষ। রাজ্য সরকার জানিয়েছে, অন্তর্বর্তী হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ ইতিমধ্যে ১৩ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। সেনা, বিমানবাহিনী, এনডিআরএফ ও বিএসএফ-এর যৌথ প্রচেষ্টায় ২৩ হাজর জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরাতেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে, ওড়িশা, সিকিম, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল ও উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।